আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ঘোষণা করা হলো রাজ্যসভার নির্বাচনের দিনক্ষণ। আগামী ৩১শে মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) হবে রাজ্যসভার নির্বাচন। ঐ দিনই ফলাফল প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ভারতীয় নির্বাচন কমিশন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিনে আসাম, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, কেরালা, নাগাল্যান্ড ও পাঞ্জাবে রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজ্যের বর্তমান রাজ্যসভার সদস্য সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এর সময়কাল ২রা এপ্রিল, ২০২২ শেষ হতে চলেছে।
