আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ || বুধবার বিধানসভা ভবনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন বৈঠক শেষে অধ্যক্ষ জানায়, মার্চ মাসের ১৭ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বসবে বিধানসভা অধিবেশন। মোট পাঁচ দিন চলবে এই অধিবেশন। তবে ১৮, ১৯ এবং ২০ মার্চ এই তিন দিন বিধানসভা অধিবেশন বন্ধ থাকবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করবেন।
উল্লেখ্য, বিজেপি-আইপিএফটি সরকারের ভোটের আগে এটাই শেষ বাজেট।
