জাতীয় ডেস্ক, দিল্লী, ১১ মার্চ || উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়া- এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা ছিল বৃহস্পতিবার। গণনা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল এদিন। তবে সবার নজর ছিল উত্তরপ্রদেশের দিকে।
এদিন পাঁচ রাজ্যে ভোট গণনা। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল প্রকাশ হয়৷ আর বেলা বাড়তেই পাঁচ রাজ্যের ফল স্পষ্ট হয়ে যায়। তাতে দেখা যায় যে চারটি রাজ্যে বিজেপির জয়জয়কার। একটি রাজ্য গেছে আম আদমির দখলে। এদিকে কংগ্রেস সবকটি রাজ্যেই প্রায় ধরাসায়ী। পাঞ্জাবে দেখা গেছে কংগ্রেসকে পেছনে ফেলে আম আদমি পার্টির দাপট।
একনজরে ৫ রাজ্যের ফলাফলঃ
মণিপুর (ম্যাজিক ফিগার ৩১):
বিজেপি – ৩১ আসনে জয়ী (ভোট শতাংশ – ৩৮.৩)।
কংগ্রেস- ৫ আসনে জয়ী (ভোট শতাংশ – ১৭.৮)।
ন্যাশনাল পিপলস পার্টি – ৮ আসনে জয়ী (ভোট শতাংশ – ১৫.৮৩)।
নাগা পিপলস ফ্রন্ট – ৫ আসনে জয়ী (ভোট শতাংশ – ৮.৯৮)।
জনতা দল ইউনাইটেড – ৬ আসনে জয়ী (ভোট শতাংশ – ১০.৯৮)।
গোয়া (ম্যাজিক ফিগার ২১):
বিজেপি – ২০ আসনে জিতেছে (ভোট শতাংশ – ৩৩.৩)।
কংগ্রেস – ৯ আসনে জয়ী (ভোট শতাংশ – ২৩.৫)।
আম আদমি পার্টি – ২ আসনে জয়ী (ভোট শতাংশ – ৬.৮)।
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি – ২ আসনে জয়ী (ভোট শতাংশ – ৭.৬)।
উত্তরাখণ্ড (ম্যাজিক ফিগার ৩৬):
বিজেপি – ৪৮ আসনে জয়ী (ভোট শতাংশ – ৪৪.৩)।
কংগ্রেস – ১৮ আসনে জয়ী (ভোট শতাংশ – ৩৮)।
বহুজন সমাজ পার্টি – ২ আসনে জয়ী (ভোট শতাংশ – ৪.৮৬)।
পাঞ্জাব (ম্যাজিক ফিগার ৫৯):
কংগ্রেস – ১৮ আসনে জয়ী (ভোট শতাংশ – ২৩.১)।
আম আদমি পার্টি – ৯২ আসনে জয়ী (ভোট শতাংশ – ৪২.১)।
বিজেপি – ২ আসনে জয়ী (ভোট শতাংশ – ৬.৬৩)।
শিরোমণি অকালি দল – ৩ আসনে জয়ী (ভোট শতাংশ – ১৭.৭)।
বহুজন সমাজ পার্টি – ১ আসনে জয়ী (ভোট শতাংশ – ২.০)।
উত্তরপ্রদেশ (ম্যাজিক ফিগার – ২০২):
বিজেপি – ২৭৩ আসনে জয়ী (ভোট শতাংশ – ৪১.৮)।
সমাজবাদী পার্টি – ১২৪ আসনে জয়ী (ভোট শতাংশ – ৩১.৯)।
বহুজন সমাজ পার্টি – ১ আসনে জয়ী (ভোট শতাংশ – ১২.৭)।
কংগ্রেস – ২ আসনে জয়ী (ভোট শতাংশ – ২.৪১)।
রাষ্ট্রী লোক দল (এসপি-র জোটসঙ্গী) – ৮ আসনে জয়ী (ভোট শতাংশ ৩.১২)।
আপনা দল (বিজেপির জোটসঙ্গী) – ১২ আসনে জয়ী।
