বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ || রাতের আধারে আশ্রম টিলা শিব মন্দিরে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। শান্তিরবাজার পৌর পরিষদের ১১নং ওয়ার্ডে অবস্থিত শিব মন্দিরে শনিবার রাত্রিবেলায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। জানা যায়, মন্দিরের দুইটি দরজার তালা ভেঙ্গে প্রণামি বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায় চোরেরদল। রবিবার সকালবেলা মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে দেখে মন্দিরের দরজার তালা ভাঙ্গা এবং মন্দিরের ভেতরে প্রণামিবাক্স নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এলাকাবাসীরদের। এলাকাবাসীরা মন্দিরে উপস্থিত হয়ে প্রনামীবাক্স খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময় এলাকার একজন ব্যক্তি দেখতে পায় মন্দিরের পেছনের দিকে অনেকটাদুরে একটি পুকুরের পাশে প্রণামী বাক্সটি ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। এই চুরির বিষয়ে এলাকাবাসী খবর দেয় শান্তিরবাজার থানায়। থানায় কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যায়। এইচুরি কান্ডনিয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের সামনে জানান, এই প্রথমবারের মতো মন্দিরে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। মন্দিরের প্রনামী বাক্স বছরে একবার খোলা হয়। বিগত বছরে প্রায় ১৭ হাজার টাকা এই প্রণামীবাক্সে পাওয়া গেছে। এই বছর শিব চতুর্দশী মেলা শেষে কিছুদিন পরে হিসাব নিকাশের সময় সকলের উপস্থিতিতে প্রনামীবাক্স খোলার কথা হয়েছে। এরইমধ্যে চুরি হয়ে গেলো প্রনামীবাক্স। এই বাক্সে আনুমানিক ২০ হাজার টাকার অধিক রয়েছে বলে সকলে অনুমান করছে। এই চুরি কান্ডকে ঘিরে সমগ্র এলাকাজুরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই চুরিকান্ডের সাথে জরিতদের আটক করতে কতটুকু সক্ষম হয়।
