জায়গা সংক্রান্ত বিবাদে রক্তাক্ত এক ব্যাক্তি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ মার্চ || জায়গা সংক্রান্ত বিবাদে রক্তাক্ত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা খোকন মজুমদার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমা অন্তর্গত পশ্চিম জোলাইবাড়ীর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা খোকন মজুমদারের উপর পাশ্ববর্তী এলাকার বাসিন্দা রঞ্জু দে, টিটু দে, রামু দে ও বাসু দে মিলে প্রানঘাতী হামলা করে বলে অভিযোগ। জানা যায়, অভিযোগকারী ব্যাক্তিদের রাবার গাছ খোকন মজুমদারের বাড়ীতে এসে পরেছে। অপরদিকে দুই পক্ষের সীমান্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে প্রতিনিয়ত খোকন মজুমদারকে প্রাণে মারার হুমকি প্রদান করতো বলে অভিযোগ। জায়গার এই বিবাদে খোকন মজুমদারের উপর অভিযোগকারীরা প্রাণঘাতী হামলা করে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় খোকন মজুমদার মামলা করার জন্য জোলাইবাড়ী ফাঁড়ী থানায় ছুটে যায়। সেখানে কর্তব্যরত ওসি কেইস না রাখায় হতাশ হয়ে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন মজুমাদরকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রেরণ করে। পুনরায় শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক খোকন মজুমদারকে উন্নত চিকিৎসার জন্যা আগরতলা জি বি হাসপাতাল স্থানান্তরিত করে। হাসাপাতালের চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে শনিবার বাইখোড়া থানায় মামলা করার জন্য ছুটে এসে খোকন মজুমদার। সেখানে তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ঘটনার বিবরণ তুলে ধরেন। এখন দেখার বিষয় ঘটনার সুস্থ তদন্তে ও দোষীর শাস্তি প্রদানে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*