আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || প্রয়াত হলেন রাজ্যের বিজেপি নেতা তথা কৃষি বিজ্ঞানী এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্যালয়ে প্রয়াত বাহারুল ইসলাম মজুমদারের মরদেযে শেষ শ্রদ্ধা জানান বিজেপি কার্যকর্তারা। পাশাপাশি এদিন উনার মরদেহে পুস্পার্ঘ অর্পণে শেষ শ্রদ্ধা জানান উমাকান্ত একাডেমি এলামনির তরফে। উনার প্রয়ানে শোকাহত শুভাকাঙ্ক্ষীরা।
