বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || কলসীরমুখ ভিলেজ সেন্টারের অধীনে পিতরাই পারায় বিধ্বংসী অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে গেলো একটি বসত ঘর। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কসলী ভিলেজ সেন্টারের অধীনে পিতরাই পাড়ার বিসান্দা বিশ্বজিৎ মগের বাসভবনে সোমবার রাত্রিবেলায় অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সমস্ত বসত ঘর পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডর সুত্রপাত জানা যায়নি। এই অগ্নিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার বিশ্বজিৎ মগের বাসভবনে ছুটে যান জোলাইবাড়ীর তিপ্রা মথা দলের নেতৃত্ববৃন্দরা। উনারা বিশ্বজিৎ মগের বাসভবন পরিদর্শন করেন এবং বিশ্বজিৎ মগের পরিবারের পাশে দাঁড়ানোর পতিশ্রুতি দেন। এদিন পরিদর্শনে যান তিপ্রা মথার জোলাইবাড়ীর ব্লক প্রেসিডেন্ট হর মজুমদার ত্রিপুরা, ভাইস প্রেসিডেন্ট উদয় মাণিক ত্রিপুরা, সেক্রেটারি কমল মগ চৌঁধুরী, গৌবর মগ চৌঁধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।
