বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ এপ্রিল || দক্ষিন ত্রিপুরা জেলার লিগেল সার্ভিস অথোরিটির উদ্দ্যোগে রবিবার শান্তিরবাজার মহকুমার বগাফা আশ্রম স্কুল মাঠে আইনি সচেতনতা সম্পর্কে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন ত্রিপুরা স্টেট লিগেল সার্ভিস অথোরিটির সেক্রেটারির মেম্বার সঞ্জয় ভট্টাচার্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি আশুতোষ পান্ডে, লিগেল সার্ভিস কমিটির বিলোনিয়া মহকুমার মেম্বার মিত্রা দাস, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই আইনি পরিষেবা সম্পর্কে জনগনকে বক্তব্যের মধ্যদিয়ে স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। মহকুমা শাসক উনার বক্তব্যর মধ্যদিয়ে কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন এবং তার জন্য কি কি করনীয় প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য তুলে ধরলেন। রবিবার এই আইনি সচেতনতা শিবিরকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্টল দেওয়া হয়। এরমধ্যে বগাফা কৃষিদপ্তরের দেওয়া ষ্টল সকলের নজর কেরে নিয়েছে। কৃষিদপ্তর শুধুমাত্র স্টল দিয়ে বসে থাকেন নি। দপ্তরের তত্ববধায়ক সুজিত কুমার দাসের উপস্থিতিতে শিবিরে আগত লোকজনদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী হিসাবে গড়ে তোলার প্রয়াস চালিয়ে গেছে। এই শিবিরে আগত লোকজনদের মধ্যে কৃষি দপ্তরের উদ্দ্যোগে বিনামূল্যে মাশরুমের বীজ বিতরণ করা হয়। এতে করে অনুষ্ঠান চলাকালিন সময়ে কৃষি দপ্তরের স্টলে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। কৃষি দপ্তরের এইধরনের উদ্দ্যোগ নেওয়ায় সকলে সাধুবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী কৃষি দপ্তেরর দেওয়া এই মাশরুম চাষ করে সকলে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হয়ে উঠবে। অনুষ্ঠানে অপর স্টলের মধ্যে রয়েছে মহকুমা শাসকের কার্যালয় থেকে দেওয়া ষ্টল। যার মধ্যে লোকজনের পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ন কাগজ করার জন্য ভির জমায়।
