জায়গা সংক্রান্ত ব্যাপারে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত দু’জন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ এপ্রিল || জায়গা সংক্রান্ত ব্যাপারে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী এডিসি ভিলেজের হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় বনদপ্তরের জায়গা জুরে নোয়াতিয়া হদা এবং জমাতিয়া হদার ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এই জায়গার বিবাদে রবিবার প্রসাশনিকস্তরে দুই সম্প্রদায়ের মধ্যে মিমাংসা হবার কথা ছিলো বলে জানা যায়। মিমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাওয়া যায় উভয় পক্ষের ধর্মীয় মন্দির কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে। এতেকরে ক্ষুব্ধ হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে নোয়াতিয়া সম্প্রদায়ের দুইজন গুরতর আহত হয় বলে জানা যায়। এই ঘটনায় আহত ব্যক্তিরা হলো প্রমিত সাধন নোয়াতিয়া ও রাত্র সিং নোয়াতিয়। বর্তমানে আহত ব্যক্তিরা গর্জী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নেতৃত্বে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ওসির হস্তক্ষেপের ফলে ঘটনা নিয়ন্ত্রনে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*