বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ এপ্রিল || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বাইখোড়া থানায় ওসির দায়িত্বে সঞ্জয় দাস আসারপর রবিবার রাত্রিবেলায় গোপন খবরের ভিত্তিতে লক্ষীছড়া এডিসি ভিলেজ থেকে বিপুল পরিমানে গাঁজা সহ গাঁজা বোঝাই করা টি আর ০৮ ২৪৬৩ নাম্বারের একটি অটো গাড়ী ও দুই জন গাঁজা বিক্রেতাকে আটক করল বাইখোড়া থানার পুলিশ। গাঁজা বিক্রেতারা হলো দিলিপ শুক্ল দাস (৩০) ও অমর দাস (৩১)। গাঁজা কারবারীদের আটক করার খবর পেয়ে সকালবেলা বাইখোড়া থানায় ছুটে যায় মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। সুত্রের খবর অনুযায়ী মহকুমার পুলিশ আধিকারীক দীর্ঘদিন পরোক্ষভাবে এই নেশাকারবারীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যার ফলে গাঁজা আটক করার সংবাদসংগ্রহ করতে গেলে তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রকার তথ্য প্রদান করেননি বলে অভিযোগ। আটক করা গাঁজাও তিনি সংবাদমাধ্যমের সামনে আনেননি বলে জানা যায়। সুত্রের খবর অনুযায়ী প্রায় ৯০ কেজি গাঁজা আটক করা হয়েছে। মহকুমার পুলিশ আধিকারিক নেশাকারবারীদের সাহায্যের জন্য সংবাদমধ্যমেকে কিছু তথ্য প্রদান করেননি। মহকুমার পুলিশ আধিকারিকের এই ধরনের কার্যকলাপে শুভবুদ্ধি মহলে ছিঃ ছিঃ রব উঠেছে।
