আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল || গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা রাজধানীর জিবি হাসপাতাল চত্বরে। জানা যায়, বিশ্বজিৎ দত্ত নামে এক গাড়ি চালক তার শববাহী গাড়িটি দীর্ঘ সাত মাস যাবত হাসপাতালে রাখেন। সোমবার সকালে এসে দেখেন তার গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
