গোপাল সিং, খোয়াই, ০৫ মে || খোয়াই জেলা যুব কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে এক যোগদান সভার আয়োজন করা হয়। বুধবার খোয়াই জেলা যুব কংগ্রেসের এই যোগদান সভায় দুষ্কৃতীরা আক্রমন করে। তারই প্রতিবাদে রাজ্য যুব কংগ্রেস সভাপতি রাখুন দাসের নেতৃত্বে বৃহস্পতিবার যুব কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে খোয়াই থানা ঘেরাও করা হয়। অতিসত্বর আক্রমণকারীদের গ্রেফতারের দাবি করে খোয়াই জেলা যুব কংগ্রেস।
