আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায়। জানা যায়, শুক্রবার সকালে চিত্তরঞ্জন রোড এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, অনেকদিন যাবত এই ব্যক্তি ঐখানেই থাকত। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
