হোস্টেলের মালিকের ছেলের হাতে আক্রান্ত নবম শ্রেনীর পাঠরত এক ছাত্র

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে || বেসরকারি হোস্টেলের মালিকের ছেলের হাতে আক্রান্ত নবম শ্রেনীর পাঠরত এক ছাত্র। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী রামরাইবাড়ী এডিসি ভিলেজের ১৭ বছরের এক নাবালক মনপাথর হলিক্রস ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে পাঠরত অবস্থায় থাকার কারনে এলাকার পাশ্ববর্তী একটি বেসরকারি ফাইভষ্টার নামক একটি হোস্টেলে বসবাস করছিলো। এই হোস্টেলে মোট ৯ জন ছাত্র বসবাস করছে বলে জানা যায়।
বুধবার রাত্রি বেলায় হোস্টেলের মালিকের ছেলে চাংসা রিয়াং নবম শ্রেণীতে পাঠরত ছাত্রকে মারধোর করে বলে অভিযোগ। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে বাড়ীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন আক্রান্ত ছাত্রের পিতা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*