দশরথ মেমোরিয়াল কলেজের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ০৬ মে || খোয়াই দশরথ মেমোরিয়াল কলেজের অডিটোরিয়াম হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বেলে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রক্তদান মহৎ দান, কাজেই পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে সমাজ সেবায় নিয়োজিত হতে তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান। দশরথ দেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। রক্তদানের কোন বিকল্প নেই। কাজেই সমাজের স্বার্থে রক্তদানে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। স্বাগত ভাষন দেন কলেজ টিচার কাউন্সিলের সচিব ডঃ সত্যদেব মিশ্র। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ বিসি দাস। এদিনকার রক্তদান শিবিরে মোট ০৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*