একনিষ্ঠ কার্যকর্তারাই ভারতীয় জনতা পার্টির প্রানশক্তিঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে || সোমবার বিজেপি’র ৬-আগরতলা মন্ডল আয়োজিত ধন্যবাদ সভায় অঅংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন উপস্থিত কার্যকর্তাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল প্রশংসনীয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই একনিষ্ঠ কার্যকর্তারাই ভারতীয় জনতা পার্টির প্রানশক্তি। বাস্তবিক ক্ষমতায়নের নিরিখে প্রত্যেক মহিলাকে রাজ্যের উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্তকরণই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের জাগ্রত দৃষ্টিই, সচেতন সমাজ নির্মাণের অন্যতম শর্ত। মহিলাদের স্বশক্তিকরণে গৃহীত গুচ্ছ পদক্ষেপের প্রেক্ষিতে ৬-আগরতলা মন্ডল আয়োজিত ধন্যবাদ সভায় বড় মাত্রায় মহিলাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা মহিলাদের মধ্যে তৈরী হওয়া আত্মবিশ্বাসের ইতিবাচক নজির বলে বক্তব্য রাখেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে জনপ্রতিনিধি রূপে মহিলাদের নির্ধারিত সংখ্যার উর্দ্ধগামীতা ও গুরুত্বপূর্ণ পদে নারী শক্তির অংশীদারিত্ব ইতিবাচক প্রতিফলন। বিগত দিনে দাবিয়ে রাখার হীনমন্নতার বেড়াজাল উপড়ে ফেলে কেন্দ্র-রাজ্য প্রদত্ত সমস্ত অধিকারের সুফল গ্রহণে মহিলাদেরই অগ্রণী ভূমিকা গ্রহণ আবশ্যক। যুব সম্প্রদায়কে মাদকের অশুভ সংস্পর্শমুক্ত রাখতে মহিলাদের সজাগ দৃষ্টি ও এর নির্মূলিকরণে প্রয়োজন সম্মিলিত প্রয়াস বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*