যত্রতত্র স্থানে নোংরা আবর্জনার ছয়লাপ, পুথিময় দুর্গন্ধের কারণে অতিষ্ঠ তেলিয়ামুড়াবাসী

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মে || সবুজ শহরের যত্রতত্র স্থানে নোংরা আবর্জনার ছয়লাপ। পথচারী থেকে ব্যবসায়ী যাতায়াত করতে হলে নাকে রুমাল চাপা দিতে হয় পুথিময় দুর্গন্ধের কারণে। সবুজ শহরবাসীদের কাছে অনেকটা অভিশাপের মতো। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে। শহরবাসী সহ শহরের একাংশ ব্যবসায়ীদের অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীনে সবুজ শহরের বিশেষ করে পুরাতন টি আর টি সি এলাকা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন জাতীয় সড়কের পাশে, তেলিয়ামুড়া এগ্রি প্রডিউসের অধীনে বাজারের যত্রতত্র স্থান সহ পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের খানাখন্দ গুলি পরিত্যক্ত নোংরা আবর্জনার ছয়লাপ। আবর্জনার ছয়লাপ থাকার কারণে পৌর এলাকাবাসী সহ ব্যবসায়ীদের জীবন যাত্রার মান অনেকটা ওষ্ঠাগতর শামিল। ওইসব নোংরা আবর্জনা গুলি তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ সঠিক সময়ে নিষ্কাশনের ব্যবস্থা করছে না বলে অভিযোগ। ফলে সবুজ শহরের যত্রতত্র স্থানে এই আবর্জনা সঞ্চিত হয়ে থাকার কারণে বিষাক্ত ময় দুর্গন্ধের ছয়লাপ। এক্ষেত্রে কোভিড-১৯ এর উন্নত প্রজাতি ওমিক্রণ সহ ম্যালেরিয়া জ্বর ও দেখা দিতে পারে। কারণ দিন পেরিয়ে সন্ধ্যা শুরু হতেই গোটা শহর জুড়ে মশার ছয়লাপ। এক্ষেত্রে তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায়। তেলিয়ামুড়া পৌর পরিষদের একটি সূত্রে জানা গেছে মশা নাশক ফগিং মেশিন থাকলেও তেলিয়ামুড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ ওই মেশিন দ্বারা শহরের ড্রেন গুলিতে ফগিং করা হয় না। অর্থাৎ ড্রেন গুলিতে মশা নাশক দোয়া স্প্রে করে না পৌর পরিষদ কর্তৃপক্ষ কোনো এক অজ্ঞাত কারণে। তবে শহরের যত্রতত্র স্থানে নোংরা আবর্জনার প্রসঙ্গে জনৈক ব্যবসায়ী জানান, নোংরা আবর্জনার দুর্গন্ধে জাতীয় সড়কের পাশে দোকানিরা ব্যবসা বাণিজ্য করতে বেগ পেতে হচ্ছে। ফলে ব্যবসায়ীরা একাধিকবার পৌর পরিষদ কর্তৃপক্ষের নিকট অসুবিধার কথা গুলো লিখিত আকারে জানালেও পৌর পরিষদ কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী যেখানে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছে সেখানে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকারের খামখেয়ালীপনা সহ বদান্যতায় রাজ্যের প্রাণকেন্দ্র শহর সহ সবুজয়ায়ন শহর তেলিয়ামুড়া একপ্রকার আবর্জনার স্থূপি করণে পরিণত। শাসক দলের বিধায়িকা সহ পৌর পিতা ব্যাস্ত নিজেদের দলের অস্তিত্ব বজায় রাখতে। ফলে সাধারণ মানুষজন একপ্রকার পুঁথিময় দুর্গন্ধের মধ্য দিয়েই জীবন যাপন করতে হচ্ছে। বিধায়িকা কল্যাণী রায় সহ পৌর পিতা রূপক সরকার বহুবার আবর্জনার স্থূপি করণ পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানান জনৈক ব্যবসায়ী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*