খুনের সাথে জরিত থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মে || শান্তিরবাজার থানার ওসি’র নেতৃত্বে খুনের সাথে জরিত থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬/০৪/২০২১ তারিখ শান্তিরবাজার মহকুমার পতিছড়ী ড্রপগেইট এলাকায় এলাকার কিছুসংখ্যক লোকের হাতে হত্যা হয়ে ছিলো ঐ এলাকার বাসিন্দা অজয় নোয়াতিয়া। এই ঘটনার পরবর্তী সময় অজয় নোয়াতিয়ার হত্যার বিষয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়। শান্তিরবাজার থানার দায়িত্বে ওসি বিশ্বজিৎ দেবর্বমা আসার পর এই মামলা নিয়ে মাঠে নেমেছেন। অবশেষে ওসি বিশ্বজিৎ দের্বমার নেতৃত্বে মঙ্গলবার রাত্রিবেলয়া আইলমারা থেকে খুনের সাথে জরিত অভিযুক্ত বিশু কুমার মুড়াসিংকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তিরবাজার থানার পুলিশ। এই হত্যার বিষয়ে শান্তিরবাজার থানায় ২০২১ এর ০১৬ ইউ/এস ৩০২/ ৩৪ আই পি সি এক্টে মামলা হাতে নেওয়া হয়। অভিযুক্তকে বুধবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। শান্তিরবাজার থানার ওসির সাফল্যে খুশি পতিছড়ী ড্রপগেইট এলাকার লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*