কৃষক এবং মেধা ছাত্রছাত্রীদের সন্মান প্রদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মে || মনু বাজার ব্যবসায়ী সংঘ এবং এলাকাবাসীর উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় বালক সেবা, কৃষক এবং মেধা ছাত্রছাত্রীদের সন্মান প্রদান অনুষ্ঠান।
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু ব্যবসায়ী সংঘের উদ্দ্যোগে অন্যান্য বছর শিশু দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হতো। বিগত দিনে করোনা মহামারির ফলে শিশু দিবসের আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে সমস্ত বাঁধা অতিক্রান্ত করে কবিগুরু রবীন্দ্র নাথের জন্মতিথি উপলক্ষে বুধবার বীরচন্দ্র মনু রামঠাকুর সেবা মন্দিরে বীরচন্দ্র মনু ব্যাবসায়ী সংঘ ও এলাকাবাসীর উদ্দ্যোগে শিশু দিবসের আয়োজন করা হয়। এই শিশু দিবসকে কেন্দ্র করে বালক সেবা, কৃষক এবং মেধা ছাত্র ছাত্রীদের সন্মান প্রদান করা হয়। এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগীতার। ব্যাবসায়ী সংঘের দ্বারা আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারি বাছাঁই না করে সকলকে সমানভাবে সন্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমায় কর্তব্যরত সাংবাদিকদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। ব্যবসায়ী সংঘ ও এলাকাবাসী কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে শুভ উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য অতিথী বৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোদক বীরচন্দ্র মনু ব্যবসায়ী সংঘ ও এলাকাবাসীকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলাকার লোকজনেরা ব্যপক হারে অংশ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*