আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে || গোপন খবরের ভিত্তিতে আবারো ৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। যার মধ্যে একজন যুবক এবং দুজন যুবতী। জানা যায়, তারা দিল্লীর উদ্দেশ্যে রওনা হচ্ছিল। কিন্তু রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক ভাবে তাদের আটক করে রেলওয়ে পুলিশ। পরবর্তীতে তাদেরকে আমতলী থানায় দিয়ে দেওয়া হয়। বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান ওসি সিদ্ধার্থ কর।
