১৬ দফা দাবির ভিত্তিতে তফশিলি জাতি সমন্বয় সমিতির গণঅবস্থান

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ মে || জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানে ১৬ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে দুই ঘন্টার এক গণঅবস্থান অনুষ্ঠিত হয় সোমবার সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে। এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা। এছাড়াও এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআই(এম) ২৭-কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআই(এম) ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পরে গণঅবস্থানে ১৬ দফা দাবির ভিত্তিতে দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা বলেন, জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ কেরোসিনের মূল্যবৃদ্ধি গগনচুম্বী। ফলে সাধারণ মানুষের হাত পুড়ছে। এদিন তিনি এও বলেন, বিগত দিনে রাজ্যের সরকারি ন্যায্যমূল্যের দোকানগুলিতে কেরোসিনের মূল্যবৃদ্ধি ছিল সাধারণ মানুষজনের হাতের নাগালে অর্থাৎ ১৬ থেকে ২৩ টাকা। কিন্তু বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতে কেরোসিনের মূল্য বৃদ্ধি প্রায় এক ধাফে ২৩ থেকে ৮০ টাকাতে পৌঁছায়। যার ফলে সাধারণ মানুষজনরা দিশেহারা হয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*