‘আকাশ ত্রিপুরা’ এবং ‘খবর দিনরাত’কে ক্যাবলে চালানোর জন্য সাংবাদিক সেবক ভট্টাচার্যীকে ফোনে হুমকি জীতেন্দ্র চৌধুরীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্যীকে ফোনে হুমকির সুর সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরীর। জানা যায়, সোমবার সিপিআই(এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী রাজ্যের বন্ধ হয়ে থাকা দু’টি টিভি চ্যানেল ‘আকাশ ত্রিপুরা’ এবং ‘খবর দিনরাত’কে ক্যাবলে চালানোর জন্য শেষ বারের মতো হুমকি দিয়েছে সেবক ভট্টাচার্যীকে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্যী এবং ইলেকট্রোনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিত পাল। এই ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের ইলেকট্রোনিক্স মিডিয়া সোসাইটি। এদিনের এই সাংবাদিক সম্মেলন ঘেকে রাজ্যব্যাপী আন্দোলনের ঘোষণা করে ইলেকট্রোনিক্স মিডিয়া সোসাইটি।
এই ঘটনার খবর পেয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*