আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || আসন্ন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আশীষ সাহাকে উপ-নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শুক্রবার রাজধানীতে এক মিছিল সংঘটিত করা হয়। এদিন মিছিলটি নাগেরজলা থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
