আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহার উপস্থিতিতে ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ৩৯নং ওয়ার্ডের ৪২নং বুথে একটি যোগদান সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার। উক্ত এই যোগদান সভায় বড়দোয়ালী ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ সাহা নেতৃত্বে ৪৩ পরিবারের ১২৬ জন ভোটার কংগ্রেস এবং সিপিআই(এম) দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি দলে সামিল হয়। তাদের সবাইকে দলীয় পতাকা হাতে দিয়ে স্বাগতম জানায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় প্রমুখ।
