স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে কলেজ লেইকের সংস্কারের কাজ বিজ্ঞানসম্মত ভাবে হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে কলেজ লেইকের সংস্কারের কাজ করা হচ্ছে। যা বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।
উল্লেখ্য যে এই লেইকখানি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি স্বিকৃত, কারণ প্রতি শীতে সাইবেরিয়ান পাখিরা এখানে আসে। ১৯৮৩ সালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটাকে স্বীকৃতি প্রদান করা হয়। মাটি ফেলে ভরাট করে যে পদ্ধতিতে সংস্কারের করার কাজটা হচ্ছে তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের বক্তব্য পাইলিং এর মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে এই কাজ করা যেতে পারে। অচিরেই তারা এ ব্যাপারে মেয়র এর দৃষ্টি আকর্ষণ করবে বলে জানান এলাকাবাসীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*