বেহাল যোগাযোগ ব্যবস্থা, সংস্কারের অভাবে ভগ্নদশাগ্রস্থ সড়ক, দুর্ভোগে প্রায় ৫৫টি জনজাতি পরিবার

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ জুন || বেহাল যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের প্রত্যন্ত এলাকার উন্নতিকরণের জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। তেলিয়ামুড়া মহাকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকা গুলির মধ্যে একটি হল মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের বাদ্রাই পাড়া এলাকাটি। আনুমানিক প্রায় ৫৫টি জনজাতি পরিবারের বসবাস এই বাদ্রাই পাড়া এলাকাটিতে। কিন্তু দীর্ঘদিন ধরেই এই বাদ্রাই পাড়া এলাকার মানুষজনদের যাতায়াতের জন্য প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ, এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজনেরা আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৪ মাইল এলাকা থেকে বাদ্রাই পাড়া পৌঁছাতে যে মূল রাস্তা ধরে যাতায়াত করে সেই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল ভগ্নদশাগ্রস্থ জঙ্গলাকীর্ণ অবস্থায় রয়েছে। ফলে এলাকার কিশোর-কিশোরীদের পড়াশোনার জন্য বিদ্যালয়ে যেতেও অনেকটা বেগ পেতে হয়। তাছাড়া জরুরী কালীন কোনো পরিসেবার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৪ মাইল এলাকা থেকে বাদ্রাই পাড়া যাওয়ার মূল রাস্তাটি।
অভিযোগ, এলাকার গর্ভবতী মা-বোন ও অসুস্থ কাউকে যদি হাসপাতলে আনতে হয় তাহলে তাদেরকে এই বেহাল রাস্তা ধরে প্রাণের ঝুঁকি নিয়ে পায়ে হেটে আসতে হয়। কারণ, বর্তমানে এই রাস্তা ধরে যান চলাচল অসম্ভব। বিশেষ করে এই বর্ষার মরসুমে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়।
এ বিষয়ে এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তাটির মধ্য দিয়ে জরুরী কালীন কোনো অবস্থার পরিষেবা বাদ্রাই পাড়া এলাকায় পৌঁছাতে সম্পূর্ণ ব্যর্থ।
এখন এলাকাবাসীদের একটাই দাবি যাতে অতিদ্রুত আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৪ মাইল এলাকা থেকে বাদ্রাই পাড়া যাতায়াতের জন্য তাদের যে মূল রাস্তাটি রয়েছে সেটি যাতে সংস্কারের মাধ্যমে যাতায়াত উপযোগী করে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*