আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || আগামী ২৩শে জুন, রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। এই দিনটিকে সামনে রেখে রাজ্য রাজনীতি চরমে। প্রতিদিনই প্রার্থীদের দিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার সহ ছোট বড় নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর নাগে জলা এলালায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী সভা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
