সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ জুন || সাম্প্রতিক কালের বড় সাফল্য তেলিয়ামুড়া পুলিশের। ভেহিকেল চেকিং করার সময় একটি লরি থেকে বিশাল পরিমাণে গাঁজা উদ্ধার করলো তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়িস্থিত চেকপোষ্টে ট্রাফিক পুলিশ কর্মীরা ভেহিকেল চেকিং করেছিল। এমন সময় আগরতলার দিক থেকে আসা PB11-BN-5655 নম্বরের একটি চৌদ্দ চাকার লরির গতিবেগ বুঝে দার করায়। এরপর সন্দেহমূলক গাড়িটিতে জোর তল্লাশি চালিয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা উদ্ধার করে মোট ২,১৭৭ কেজি শুকনো গাঁজা। যার বাজারে মূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। সঙ্গে গাড়ির চালক রাকেশ কুমার এবং সহ-চালক সৌরভ কে আটক করা হয়। সন্ধ্যায় গাড়ি আটক করলেও গাঁজার পরিমান বেশি থাকায় গাড়ি থেকে গাঁজা উদ্ধার করতে পুলিশের প্রায় ৬ ঘন্টা সময় লেগে যায়। উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ছুটে আসে খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পরে সকলের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে গাঁজা গুলি পরিমাপ করা হয়। এতে সকলেই গাঁজার বিশাল পরিমাণ দেখে হতবাগ হয়ে পরে। তবে বলা বাহুল্য তেলিয়ামুড়ায় এই প্রথম বিশাল অংকের গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ।
