আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || কিছু দিন বাদেই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। গণদেবতাদের ভোট দানে কে হাঁসবে হয়ের হাসি, তা নির্ণয় করবে গণদেবতারাই। তবে এই উপ-নির্বাচনকে সামনে রেখে গণদেবতাদের মন জয় করতে একটুও কসুর করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা।
বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে দেখা গেছে ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের ১৭নং, ৪৬নং ও ৪৮নং বুথের গণদেবতাদের বাড়ী বাড়ী গিয়ে তাদের কাছে ভোট ও আশীর্বাদ প্রার্থনা করতে। বাড়ী বাড়ী ভোট প্রচারে ফিয়ে ব্যপক সাড়া পাচ্ছেন তিনি বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, উনার এই কর্মসূচিতে বিজেপি দলের কার্যকর্তা এবং সাধারন মানুষের উপস্থিতি ছিলো উৎসাহজনক।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বড়দোয়ালী মন্ডলের ২০নং ওয়ার্ডের অন্তর্গত ১৮নং বুথের এবং ৫৫ নং বুথের নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন।
