সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ জুন || কথাছিল পঞ্চায়েত অফিসের জন্য জায়গা দান করার পরিবর্তে পরিবারের সদস্যকে সরকারী চাকরি দেওয়ার। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। শেষে নিজের জায়গা ফিরে পেতে আদালতে দারস্থ হয়ে মালিক।
ঘটনার বিবরণে জানা যায়, প্রায় বছর ১৫ আগে বিগত সরকারের আমলে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেকে পঞ্চায়েত অফিসের জন্য তিন গন্ডা দান করতে বলা হয়েছিল। তৎকালীন সময়ে নেতারা প্রতিশ্রুতি দিয়ে ছিল দান করা জমির পরিবর্তে তার পরিবারে একটি সরকারী চাকরি দেওয়া হবে। কথা মতো জায়গা দান করেছিলে বিশ্বজিৎ দে। কিন্তু কোনও সরকারি চাকরি জুটেনি পরিবারে। নেতা মন্ত্রীদের দারস্থ হয়েও কোনও কাজ হয়নি। শেষে বাধ্য হয়ে ২৬/১১/২০১৯ তারিখে খোয়াই আদালতের সিনিয়র ডিভিশনে মাললা করেন। যার মামলা নাম্বার হল TS 11 2019। এর পর 20/02/2020 তারিখে আদালত পঞ্চায়েত অফিসটি দখল মুলত করে বিশ্বজিৎ দেকে দেওয়ার আদেশ প্রদান করেন। কিন্তু পঞ্চায়েত অফিস নিজেদের দখল মুক্ত না করায় পূণঃরায় নিজের জায়গা দখল পাওয়ার জন্য আদালতের দারস্থ হন বিশ্বজিৎ দে। শেষে বুধবার মহকুমা প্রশাসনের আধিকারিক এবং আদালতের প্রতিনিধিরা পুলিশ নিয়ে চাকমাঘাট পঞ্চায়েত সরকারি দখল মুক্ত করে জায়গার মালিকের হাতে পূণঃরায় হস্তান্তর করে দেন। নিজের জমি পূণঃরায় ফিরিয়ে পেয়ে খুশি ব্যক্ত করের জমির মালিক বিশ্বজিৎ দে এবং আদালতের রায়ের প্রতি সম্মান ব্যক্ত করেন তিনি।
