আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন || মুড়াসিং পাড়ায় সি পি আই (এম)’র উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় জনসংযোগ সভা। রবিবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়া এডিসি ভিলেজের কমিউনিটিহলে সি পি আই (এম)’র উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় জনসংযোগ সভা। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রধান বক্তার পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, বিধায়ক প্রভাত চৌঁধুরী, বিধায়ক সুধন দাস, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, টিটিএএডিসি’র প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিত মুড়াসিং সহ সি পি আই (এম)’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় সি পি আই (এম)’র কর্মসূচীতে বাঁধাদানের কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি তিনি জানান, শাসকদলের জন্য বীরচন্দ্রমনু শহীদ স্মৃতিতে সঠিক ভাবে শহিদদান দিবস পালন করা যায়নি। এতেকরে এই শহিদান দিবস শুধুমাত্র বীরচন্দ্রমনুতে সীমাবদ্ধ না থেকে সারা রাজ্যে ছরিয়ে পরেছে। এখন থেকে রাজ্যের সর্বত্র সি পি আই (এম)’র দলীয় কার্যালয়ে এইশহীদান দিবস পালন করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, বিগত দিনের অধ্যক্ষ টানা ১৫ বছর ছিলেন। তিনি বিধানসভায় নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই জন সংযোগ সভার মাধ্যমে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিরোধী দলনেতা। আগামী ২০২৩ বিধানসভায় নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় তানিয়েও এই সভায় আলোচনা করা হয়।
