আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন || কেন্দ্রের বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে রাজধানী আগরতলায় এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। রবিবার রাজধানীর রামনগরে এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন ৭-রামনগর বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্ত। মিছিলটি শুরু হয় রামনগরে এলাকা থেকে। মিছিলটি আগরতলা শহর পরিক্রমা করে রামনগর এলাকায় গিয়ে শেষ হয়।
