স্ট্রং রুম এবং মহিলাদের দ্বারা পরিচালিত হতে যাওয়া দুই পোলিং স্টেশন ঘুরে দেখেন মুখ্য নির্বাচন আধিকারিক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন || সামনেই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। আর এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন দপ্তর যথেষ্ট স্বচ্ছাতার সাথে ভোট করানোর জন্য কাজ করে যাচ্ছে। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে উমাকান্ত স্কুলের স্ট্রং রুম ঘুরে দেখেন।
উল্লেখ্য, ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের দুটি স্ট্রং রুম করা হবে উমাকান্ত স্কুলে। তাই এদিন মুখ্য নির্বাচন আধিকারিক স্ট্রং রুম ঘুরে দেখেন। জানা যায়, ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হবে কমলপুরে এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হবে ধর্মনগরে।
তাছাড়া জানা যায়, মহিলাদের দ্বারা এবার পরিচালিত হবে এরকম দুটি পোলিং স্টেশন। এই পোলিং স্টেশনগুলি হল বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় এবং রামনগর ৬নংউচ্চ বুনিয়াদি বিদ্যালয়। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে এই দুই বিদ্যালয় ঘুরে দেখেন। এই দুটি স্কুলে মোট চারটি ভোট কেন্দ্র খোলা হবে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*