রাহুল গান্ধীকে ইডি দপ্তরের নোটিশ, প্রতিবাদে রাজ্য ইডি দপ্তরের সামনে কংগ্রেস নেতা কর্মীদের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন || সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডি দপ্তর জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারী করেছে। এরই প্রতিবাদে সারাদেশে এক যোগে দেশের বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে কংগ্রেস নেতা কর্মীরা ধর্ণা সংগঠিত করে। তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা বড়জলা কংগ্রেস অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে। এরপর এদিন এয়ারপোর্ট রোডস্থিত ইডি অফিসের সামনে ধর্ণা প্রদর্শন করে কংগ্রেসের নেতাকর্মীরা। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, বীরজিত সিনহা, ছাত্রনেতা সম্রাট রায় প্রমুখ। এদিন মিছিল শেষে কংগ্রেসের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলি জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*