সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ জুন || কলেজ পড়ুয়া এক ছাত্রী নিজের ঘরে ফাঁসিতে আত্নহত্যা করে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায় সোমবার দুপুর নাগাদ। ছাত্রীটির অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়ে। তবে কি কারণে আত্নহত্যা পুলিশের তদন্তক্রমে বেরিয়ে আসবে।
সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার বাসিন্দা বাসুদেব ঘোষের কলেজ পড়ুয়া কণ্যা তার মার সাথে বসে সকালে খাওয়া-দাওয়া করে। পরে প্রতিদিনের মতো নিজের শোয়ার ঘরে চলে যায়। তার মা দরজা বন্ধ দেখে দরজায় কড়া নাড়ে। মেয়ের কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। বাড়ির অন্যান্য সদস্য সহ পার্শ্ববর্তী বাড়ির লোকেরা মায়ের কান্না শুনে ছুটে আসে তাদের বাড়িতে। তড়িঘড়ি করে ঝুলন্ত অবস্থায় থাকা তার দেহ নামিয়ে নেয়। পরিবারের লোকেরা তাৎক্ষণিক তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে কে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ময়নাতদন্তের পর পুলিশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে থেকে পরিবারের হাতে তুলে দেয় তার নিথর দেহ। তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে কি কারনে সে ফাঁসিতে আত্নহত্যা পথ বেছে নিয়েছে সে বিষয়ে উঁকি দিচ্ছে নানান প্রশ্ন। পরিবারের লোকেদের সঙ্গে না ছিল কোন বাক-বিতণ্ডা কিংবা ঝগড়া। তবে পুলিশি তদন্তক্রমেই আসল রহস্য উদঘাটন ঘটবে বলে এলাকাবাসীদের অভিমত।
