আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || অসুস্থ তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেব বর্মণ। বৃহস্পতিবার বাড়িতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অসুস্থতার খবর পেয়ে চিকিৎসাধীন প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ’কে দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ’কে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন তাঁরা, কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী।
