বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জুন || বীরচন্দ্র বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত তিন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র বাজার সংলগ্ন এলাকায় টি আর ০৮ ই ৫৩৮২ নাম্বারের বাইক ও টি আর ০৮ ৩০৪৫ নাম্বারের অটোর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে অটোচালক ও বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে পরে গিয়ে গুরতর আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও অটোচালক জানায় বাইকটি দ্রুত গতিতে এসে অটোর মধ্যে সজোরে ধাক্কা দেয়। এতে করে বাইকে থাকা দুইজন জাতীয় সড়কে ছিটকে পরে যায় ও অটো উল্টে গিয়ে অটোচালক গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে Children’s উপস্থিতিতে আহতদের চিকিৎসার জন্য বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর শান্তিরবাজার জেলা হাসাপাতালে স্থানান্তির করে। দুর্ঘটনায় আহতরা হলো বাইক চালক তমাস রিয়াং (১৭) ও সোহেল ত্রিপুরা (১৬)। দু’জনেই পশ্চিম মনুর বাসিন্দা। অপরদিকে দুর্ঘটনায় আহত অটো চালক হলো পতিছড়ীর বাসিন্দা রসিদ আলি।
