আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || ২৩’শের বিধানসভা নির্বাচনের আগে আসন্ন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন রাজ্য রাজনীতিতে সেমিফাইনাল ম্যাচ হিসেবে মনে করছে রাজনৈতিক মহল। আর এই ম্যাচে জয়লাভ করতে ময়দানে একের পর এক তারকার আগমন হচ্ছে রাজ্যে।
রবিবার রাজ্যে আসলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সকালের বিমানে রাজ্যে এসেছেন তিনি। আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানান রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ্যে এসে রাজ্যের বিজেপি প্রার্থীদের জন্য প্রচারে নামেন তিনি।
