উপ-ভোটে ৩টি আসনে বিজেপি’র জয়জয়কার, ১টিতে জয়ী কংগ্রেস, উচ্ছাসে কর্মী সমর্থকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || প্রকাশিত হল উপ-ভোটের ফলাফল। অন্তিম রাউন্ডের গণনা শেষে উপ-নির্বাচনে ৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা এবং ১টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থী। এদিন রাজধানীর দুই কেন্দ্রে দুই প্রার্থীর ভোটে জয়ের পর বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ করমর্দন করেন। একে অপরকে শুভেচ্ছা জানান।
উপ-ভোটে খাতা খুলতে পারলো না সিপিআই(এম), তৃণমূল কংগ্রেস এবং তিপ্রা মথা। তবে বামেদের ভোট গেছে কংগ্রেসের বাক্সে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ।
৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল।
৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ।
৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ৬,১০৪ ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ভোটারদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, এই জয় গণদেবতাদের জয়।
এই কেন্দ্রে বিজেপি’র প্রাপ্ত ভোট ১৭,১৮১, কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১,০৭৭, সিপিআই(এম) সমর্থিত ফরোয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট ৩৩৭৬ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৯৮৬।
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ৩১৬৩ ভোটে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। এই কেন্দ্রে বিজেপি’র প্রাপ্ত ভোট ১৪,২৬৮, কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৭,৪৩১, সিপিআই(এম)’র প্রাপ্ত ভোট ৬৮০৮ এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৮৪২।
৫৭-যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে ৪৫৪৪ ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*