শহরে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত বীরজিৎ, বোমা নিক্ষেপ, রামনগর থেকে পিস্তল উদ্ধার, খোয়াইয়ে হামলার শিকার বিধায়ক বৃষকেতু এবং এমডিসি বিদ্যুৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || ভোটের ফলাফল ঘোষণা হবার পর থেকেই রাজধানীতে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ। রাজধানীর পোস্ট অফিস চৌমূহনী এলাকায় শাসক দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাস্থলে ছুটে আসেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব নেতা ভিকি প্রসাদ। সংঘর্ষে রক্তাক্ত ও আহত হয় দুই দলের অনেক কর্মী সমর্থকরা। রক্তাক্ত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আরক্ষা বাহিনীর কর্মীরা।
এদিন পশ্চিম থানার নাকের ডগায় মেট্রো বাজার সংলগ্ন এলাকায় দুষ্কৃতীকারিরা বোমা নিক্ষেপ করে। ফলে বিকট শব্দের জেরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
পাশাপাশি বিটারবনে বোমা নিক্ষেপের অভিযোগও পাওয়া যায়।
এদিন রাজধানীর রামনগর ৫নং এলাকার বাসিন্দা অরুণাভ ভট্টাচার্যীর বাড়ি থেকে পিস্তল উদ্ধার হয়। শহরজুড়ে পুলিসের তল্লাশি শুরু হয়। বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খোয়াইয়ে দুস্কৃতিকারিরা আগুন লাগায় খোয়াই কংগ্রেস ভবনে। ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ।
এদিন খোয়াইয়ে দুস্কৃতি হামলার শিকার বিধায়ক বৃষকেতু দেববর্মা এবং এমডিসি বিদ্যুৎ দেববর্মা। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়ি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*