ক্ষতিগ্রস্থ কংগ্রেস ভবন পরিদর্শনে আশিষ সাহা, হামলার ঘটনায় গ্রেপ্তার দুই দুস্কৃতি

গোপাল সিং, খোয়াই, ২৮ জুন || ২৬শে জুন রাজ্যের ৪টি আসনে উপ-নির্বাচনের ফলাফল ঘোষনার পর পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ০৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের জয়ী হওয়ার পর থেকেই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানী আগরতলা থেকে খোয়াই পর্যন্ত। রাজনৈতিক হিংসার ছিটা এসে পড়ল খোয়াই কংগ্রেস ভবনেও। দুস্কৃতিকারীদের দ্বারা অগ্নিসংযোগ করা হয় বহু পুরনো খোয়াই কংগ্রেস ভবনটিতে। সমস্ত আসবাব ভেঙে দেওয়া হয়। বিল্ডিংটাও ক্ষতিগ্রস্থ হয়।
মঙ্গলবার দুপুরে এই ক্ষতিগ্রস্থ কংগ্রেস ভবনটি পরিদর্শন করতে খোয়াই এসে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা। কথা বললেন, খোয়াইয়ের কংগ্রেস কর্মীদের সাথে। মিডিয়ার সাথে সাক্ষাতে আশীষ সাহা বলেন, খোয়াইয়ের কংগ্রেস ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ করেই দুষ্কৃতকারীরা থেমে থাকেনি। কল্যানপুর এবং তেলিয়ামুড়াতেও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। আশীস সাহা দাবী করেন, আগামী নির্বাচনে কংগ্রেস খোয়াই থেকে শুরু করে সারা রাজ্যেই ঘুরে দাঁড়াবে। তিনি আশাবাদী রাজ্যের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষেই রায় দেবে।
উল্লেখ্য, কংগ্রেস ভবনে হামলা এবং আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার উপর হামলার ঘটনায় ২ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*