বহিঃরাজ্যের দূরপাল্লার ছয় চাকা লরি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ শুকনো গাঁজা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ জুন || নেশা বিরোধী অভিযানে নেমে বহিঃরাজ্যের একটি দূরপাল্লার ছয় চাকা কন্টেনার লরি থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে শুকনো গাঁজা। সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালককে। জানা যায়, আগরতলার বাইপাসের দিক থেকে দূরপাল্লার একটি WB 23C 0471 নম্বরের একটি কন্টেনার গাড়ি বহিঃরাজ্যের দিকে যাওয়ার পথে গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সম্মুখে দাঁড় করিয়ে সন্দেহবশত তল্লাশি চালিয়ে গাড়িটির এক গোপন কক্ষ থেকে ২১১৯ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ যার বাজার মূল্য এক কোটি টাকা। সেই সঙ্গে আটক করা হয় বিহার রাজ্যের গাড়ির চালক মোহাম্মদ শফিক নামের এক যুবককে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*