বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || বাইখোড়া ইস্কন মন্দিরের রথযাত্রাকে কেন্দ্র করে বাইখোড়ায় হাতি নিয়ে আসা হয়েছিল। এই হাতির তান্ডবে আহত হয় টি এস আর জোওয়ান সহ বেশ কয়েকজন। এইদিনে জোলাইবাড়ীর দেবদারু বাজারে রথ উল্টে গিয়ে আহত হয় তিন জন। জানা যায়, দেবদারু জগন্নাথ মন্দির থেকে হাতি দিয়ে রথ টেনে বের করা হয়। পরবর্তী সময় রথ দেবদারু বাজারে আসার সঙ্গে সঙ্গে হাতি দৌঁড়ানো শুরু করায় রথ উল্টে গিয়ে আহত হয় তিন জন। আহতরা হল দেবদারুর বাসিন্দা রাহুল দেবনাথ (১৫), শুভম বনিক (২৪) ও দেবদারু ফাঁড়ী থানায় কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মী বিপল কান্তি দত্ত (৫১)। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে তিনজনকে আগরতলা হাপানিয়া হাসাপাতালে স্থানান্তিরত করে দেন।
