বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || অন্যান্য বছরের ন্যায় এই বছরও বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস ওরফে কার্তিক প্রভুর উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় রথযাত্রা অনুষ্ঠান। বিগত দুইবছর করোনা মহামারির ফলে তেমন বড় আকারে রথযাত্রা অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি। এইবছর ইস্কন মন্দিরের উদ্দ্যোগে বড় আকারে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করা হয়। শুক্রবার এই রথ যাত্রা অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন অমরপুর শান্তিকালীবাড়ী আশ্রমের চিত্ত রঞ্জন মহারাজ, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, তিনি আগরতলায় রথ যাত্রা অনুষ্ঠান সেরে বাইখোড়ায় এসেছেন। এই দুই রথযাত্রার মধ্যে আগরতলা থেকেও বাইখোড়ায় ব্যাপক হারে লোকসমাগম ঘটে। মন্ত্রী সুশান্ত চৌধুরী উনার বক্তব্যের মধ্য দিয়ে ইস্কনের বিভিন্ন দিকগুলি জনসন্মুখে তুলে ধরেন।
অপরদিকে এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে কাছে পেয়ে মন্দির কমিটির উদ্দ্যোগে মন্ত্রীর নিকট তিনটি দাবী উপস্থাপন করেন। যার মধ্যে রয়েছে আগরতলা থেকে সরাসরি পুরী যাতায়তের জন্য একটি ট্রেন বরাদ্ধ করা, আগরতলা থেকে বৃন্দাবনে যাতায়তের জন্য একটি ট্রেনের ব্যবস্থা করা এবং রথযাত্রা অনুষ্ঠানের দিন সরকারি ছুটি ঘোষনা করা। এই তিনটি দাবী মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে উপস্থাপন করা হয়।
