পারিবারিক কলহের জেরে ফাসিতে আত্মহত্যা এক গৃহবধূর

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || বিয়ের ১০ বছর পর পারিবারিক কলহের জেরে ফাসিতে আত্মহত্যা করলো পিংকি দেবনাথ (২৭) নামে এক গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে সামাজিক ভাবে শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ার বাসিন্দার অনুপম বৈষ্ণবের (৩৬) সাথে মনপাথর এলাকার পিংকি দেবনাথের (২৭) বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিগত কিছু সময় ধরে অনুপম ও পিংকির মধ্যে বিভিন্ন ব্যাপারে পারিবারিক কলহ লেগে থাকে।এনিয়ে পিংকির বাপের বাড়ির লোকজন বৃহস্পতিবার এসে স্থানীয় লোকদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং নিজের মেয়ে ও জামাইকে বুঝিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে অনুপম ঘুম থেকে উঠে রান্না ঘরে পিংকির ঝুলন্ত দেহ দেখতে পায়। এই খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ও পিংকির বাপের বাড়ির লোকজন অনুপমের বাড়িতে অনুপম ও তার মাকে মারতে শুরু করে বলে অভিযোগ। অনুপম ও তার মাকে বাঁচাতে গিয়ে স্থানীয় লোক পুলিশ প্রশাসন অল্পবিস্তর অাহত হয়। পিংকির বাপের বাড়ির লোক জনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। অার স্থানীয়রা জানায় পিংকির বাপের বাড়ির লোকজন স্থানীয় ও পুলিশের সাথে এই ধরনের অাচরন করে ঘটনার মোর অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। ময়ন তদন্তের পর উঠে অাসবে অাসল রহস্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*