বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে অবৈধভাবে চড়া দামে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। এইকথা জানার পর অভিযানে নামলো শান্তিরবাজার মহকুমা প্রসাশন। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি কমালাকান্ত দেবর্বমা, ডিসি অনুপম চক্রবর্তী, ফুড সেকশনের কর্মী শিবশঙ্কর মজুমদার ও শান্তিরবাজার থানার পুলিশের যৌথ অভিযানে নেমে শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজ থেকে অহিত মিয়ার দোকনথেকে ১১টি গ্যাসের সিলিন্ডার ও আবুল কালামের দোকান থেকে ১০টি গ্যাসের সিলিন্ডাল উদ্ধার করে। জানা যায়, এই গ্যাসের সিলিন্ডারগুলি অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। দোকানের মালিক গ্যাসের সিলিন্ডারের সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। বাঁকাপথে এই সিলিন্ডারগুলি বিক্রি করা হতো বলে জানা যায়। এই অভিযানের পর দুই দোকানের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিসি অনুপম চক্রবর্তী। তিনি এই অভিযান সম্পর্ক সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন। উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানান তিনি।
