আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || মোট চার দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলা রাজপথে মিছিল করলো বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং উপজাতি যুব সংগঠন টি ওয়াই এফ’র সদস্যরা। এই চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে – রাজ্য সরকারের জে আর বি টি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করা, রাজ্যে শিক্ষক-স্বল্পতা দূর করা, টেট উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা, ১০,৩২৩ চাকুরিচ্যুতদের স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা করা। এদিনের এই মিছিল থেকে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই’র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বিস্তারিত ভাবে জানিয়েছেন।
