আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || শনিবার অনুষ্ঠিত হয় উল্ট রথ। এদিন আগরতলা ইসকন মন্দির আয়োজিত উল্টো রথ যাত্রা শুরু হয় রাজধানীর এম বি বি ক্লাব চত্বর থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি শ্রী শ্রী জগন্নাথ দেব’কে কাঁধে চড়িয়ে রথে আসীন করান। পাশাপাশি তিনি আগরতলা ইসকন মন্দির আয়োজিত উল্টো রথ যাত্রার সূচনা করেন। এদিন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভগবান জগন্নাথ যেন সকলের মঙ্গল করেন এই প্রার্থনা করেন।
