শিক্ষকের দাবীতে পথ অবরোধে চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুলাই || শিক্ষকের দাবীতে পথ অবরোধে বসলো ছাত্র ছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ অনেকমাস যাবৎ ইংরেজী ও রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সল্পতায় ভূগছে ছাত্র ছাত্রীরা। এছারা বিদ্যালয়ে দীর্ঘ অনেক বছর যাবৎ প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়ে শিক্ষক সল্পতার কথা বিদ্যালয় কতৃপক্ষ ও এস এম সি কমিটির সদস্যদের জানিয়েও কাজের কাজ কিছুই না হোওয়ায় মঙ্গলবার বিদ্যালয়ের সামনে বাইখোড়া মুহুরিপুর পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের প্রধান দাবী বিদ্যালয়ে দ্রুততার সহিত ইংরেজি ও রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করা। বিদ্যালয়ের জন্য দ্রততার সহিত প্রধান শিক্ষক নিয়োগ করা। ছাত্র ছাত্রীদের দাবী না মেনে নিলে আন্দোলন জারি থাকবে বলে জানায় ছাত্র ছাত্রীরা। এই অবরোধ সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে বিদ্যালয়ের একছাত্রী জানান, এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী গরিব পরিবারের। এতেকরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অতিরিক্ত অর্থ ব্যায় করে প্রাইভেট টিউশন পরতে পারে না। সকলে বিদ্যালয়ের শিক্ষকের উপর নির্ভরশীল। তাই দ্রুততার সহিত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবী করেছে ছাত্র ছাত্রীরা। অপরদিকে শিক্ষক সল্পতার কথা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করলনেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। তিনি জানান, গত ২৫শে আগষ্ট থেকে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক স্বপন সরকার অবসরের জন্য ও অসুসস্থতা থাকায় দীর্ঘ অনেক মাস ছুটিতে ছিলেন। সেই সময় থেকে বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার জন্য বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। ৩১শে জানুয়ারী ২০২২ এ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক অবসর প্রাপ্ত হবার পর বিদ্যালয়ের শিক্ষক সল্পতার কথা উর্ধতর কতৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। তিনি জানান, বিদ্যালয়ে ৩৪১ জন ছাত্র ছাত্রী রয়েছে যার মধ্যে আজকে বিদ্যালয়ে ১১৯ জন এসেছে, বাকিরা সবাইমিলে অবরোধে বসে। অপরদিকে জোলাইবাড়ীর বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ জানান, দ্রুততার সহিত বিদ্যালয়েয় শিক্ষক সল্পতার সমাধানের প্রয়াস করা হবে। বিদ্যালয় পরিদর্শকের পতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করলো ছাত্র ছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*