আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || বন্যা কবলিত আসামের অসহায় মানুষদের পাশে দাড়ালো ত্রিপুরা রাজ্যের ভল্যান্টারি হেলথ সার্ভিস এসোসিয়েশন। শুক্রবার শিলচরের উদ্দেশ্যে বন্যা ত্রাণ পাঠালেন ভল্যান্টারি হেলথ সার্ভিস এসোসিয়েশন অব ত্রিপুরা। এদিন রাজধানীর উজ্জন্ত প্রাসাদের নিকট হতে সবুজ পতাকা নেড়ে এই যাত্রার শুভ সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
